1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ব্যাংক কোম্পানি আইন সংশোধন ইচ্ছাকৃত ঋণখেলাপির বিরুদ্ধে আইনের প্রয়োগ কঠিন হবে বিশেষজ্ঞ মত শুধু পরিবার নয়, পছন্দের ব্যক্তিকে পরিচালক নিয়োগের পথ বন্ধ করতে হবে সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা জরুরি -ড. সালেহউদ্দিন আহমেদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ কিছুটা হলেও ইতিবাচক। তবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ বিষয়ে এমন মতামত দিয়েছেন অর্থনীতিবিদ ও বিশিষ্টজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এর খসড়া অনুমোদন হয়। এতে একটি ব্যাংকে এক পরিবার থেকে চারজনের জায়গায় তিনজন এবং ইচ্ছাকৃত ঋণখেলাপির সংজ্ঞা নির্ধারণসহ তাঁদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদনের শর্ত অনুযায়ী ব্যাংক খাত সংস্কারে আইন সংশোধনসহ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ সমকালকে বলেন, ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ আংশিক। এক পরিবার থেকে চারজনের জায়গায় তিনজন পরিচালক করলে তাতে তেমন কিছু আসে-যায় না। খোঁজ নিলে দেখা যাবে, অনেক ব্যাংকে নানাভাবে একটি গোষ্ঠীর ৬ থেকে ৭ জন প্রতিনিধিত্ব করছেন। তারপরও আগের মতো দুইজন করলে একটা বার্তা যেত। অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই। আইনের প্রস্তাবিত সংশোধনীতে এ নিয়ে কিছু বলা হয়নি। সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। তিনি বলেন, আইএমএফ ঋণের শর্তের কারণে তড়িঘড়ি করে কিছু সংশোধনী আনা হচ্ছে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের জন্য আইনে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, তার প্রয়োগ কঠিন হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026