1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জেসমিনের মৃত্যু: প্রতারক চক্রের আল-আমিন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

নওগাঁয় র‍্যাবের হাতে আটকের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সুলতানা জেসমিনের (৪৫) নামে প্রতারণার অভিযোগ ছিল। আর সেই চক্রের প্রধান মো. আল-আমিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

মাসে একবার রক্তনালী পরিষ্কার করা দরকার। ইংল্যান্ডের একজন কার্ডিওলজিস্টের সাক্ষাৎকার।
ইংল্যান্ডের একজন কার্ডিওলজিস্টের সাক্ষাৎকার।

বাড়িতে রক্তনালী পরিষ্কার করা একটি বাস্তবতা হয়ে উঠেছে।
কীভাবে আপনি বাড়িতে আপনার রক্তনালী পরিষ্কার করতে পারেন তা জানুন।
রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বুধবার (২৯ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‍্যাবের দাবি, আল-আমিন রাজশাহীতে কর্মরত একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাব-৩ এর অধিনায়ক বলেন, চক্রটি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্মসচিব মো. এনামুল হকের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। পরবর্তীতে ওই কর্মকর্তা বিষয়টি জানতে পারলে গত ২৩ মার্চ আল-আমিন ও তার সহযোগী সুলতানা জেসমিনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, আল-আমিন একজন মোবাইল ফ্লেক্সিলোড ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং ব্যবসার সুযোগ নিয়ে প্রতারণামূলকভাবে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থআত্মসাৎ সিন্ডিকেটের সঙ্গে কাজ করে আসছিল।

গত ২২ মার্চ আনুমানিক বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনকে আটক করে র‍্যাব। ২৪ মার্চ অসুস্থ হয়ে পরলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026