1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

কারসাজিতে দাম বৃদ্ধি, কমানোর নামে প্রবঞ্চনা ভোক্তার সঙ্গে ভাঁওতাবাজি পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে-ড. এমকে মুজেরি * অসাধুরা চিহ্নিত, তারপরও দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই-গোলাম রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

পণ্যের দাম নিয়ে ক্রেতার সঙ্গে ভাঁওতাবাজি চলছে। কারসাজির মাধ্যমে বাড়ানো হয় পণ্যের দাম। পরে চাপের মুখে কমে খুবই সামান্য। ফলে বাড়তি দামেই বিক্রি হয় পণ্য। এরপর ফের দাম বাড়ানো হয়। এবার সেই বাড়তি দামের সঙ্গে নতুন দর যোগ করে বিক্রি হয় প্রয়োজনীয় দ্রব্য। একইভাবে বিশ্ববাজারে কোনো পণ্যের দাম বাড়লে দেশেও বাড়িয়ে দেওয়া হয়। অথচ বিশ্ববাজারে দাম কমলে দেশে কমানো হয় না। সেসময় নানা অজুহাতে বাড়তি দামেই বিক্রি হয়। শুল্কছাড়, এলসি মার্জিন হ্রাসসহ সরকারের কাছ থেকে নানা ধরনের সুবিধা নেওয়ার পরও বাজারে এর প্রভাব পড়েনি। এভাবে প্রায় প্রতিনিয়ত ভোক্তার সঙ্গে প্রতারণা করে চলেছে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট।

 

সরকারের পক্ষ থেকে একাধিকবার ভোজ্যতেল ও চিনির দাম বেঁধে দিলেও বাজারে সেই দর কার্যকর হয়নি। এমনকি সরকারের পক্ষ থেকে পণ্যের দাম বাড়ালে সঙ্গে সঙ্গে বাজারে মূল্য বেড়েছে। আর দাম কমালে ব্যবসায়ীরা কমায়নি। তখন ডলার ও জ্বালানির দাম বৃদ্ধিসহ নানা অজুহাতে ক্রেতার কাছ থেকে বাড়তি দাম আদায় করা হয়েছে। পাশাপাশি রোজা ঘিরে সরবরাহ পর্যাপ্ত থাকলেও অসাধুরা কারসাজি করে দুই মাস আগেই পণ্যের দাম বাড়িয়েছে।

মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ভোক্তার জন্য দেওয়া ছাড় ক্রেতার কাছে পৌঁছে না বললেই চলে। সুবিধার বড় অংশই চলে যায় ব্যবসায়ী ও কথিত সিন্ডিকেটের পকেটে। সরকারের প্রশাসন-যন্ত্র দিয়ে এ বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ফলে ভোক্তারা প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026