1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ডলার সংকটে জ্বালানি তেলের বিল দিতে বিলম্ব জ্বালানি মন্ত্রণালয়ে বিপিসির চিঠি। ঋণপত্র খুলতে বিলম্ব। জাহাজ থেকে তেল খালাসেও দেরি।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

জ্বালানিনিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া অব্যাহত রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিপিসি। দেশে জ্বালানি তেল আমদানি ও সরবরাহের মূল রাষ্ট্রীয় সংস্থা এটি। ১৪ মার্চ বিপিসির চেয়ারম্যানের পাঠানো চিঠিতে বলা হয়, ডলার–স্বল্পতার কারণে জ্বালানি তেলের আমদানি মূল্য পরিশোধ বিলম্ব হচ্ছে। দেশের ভেতরে পরিবহন, কৃষি, বিদ্যুৎ উৎপাদনসহ সার্বিক অর্থনৈতিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার স্বার্থে অত্যাবশ্যকীয় পণ্য জ্বালানি তেল। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

বিপিসি সূত্র বলছে, গতকাল ২৭ মার্চ পর্যন্ত জ্বালানি তেলের বিল বকেয়া পড়েছে ২৫ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি ১২ কোটি ৬০ লাখ ডলার পাবে সিঙ্গাপুরের কোম্পানি ভিটল। ৬ কোটি ৩০ লাখ ডলার পাবে আরব আমিরাতের এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি (ইনক)। ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াম পুসাকু (বিএসপি) পাবে ৪ কোটি ৩০ লাখ ডলার। আর ভারতের ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড (আইওসিএল) পাবে ১ কোটি ৯০ লাখ ডলার। অনেক চাপাচাপির পর ভারতীয় এ কোম্পানির ২ কোটি ৯০ লাখ ডলারের একটি বিল সম্প্রতি পরিশোধ করা হয়েছে। এসব বিদেশি কোম্পানির কাছ থেকে নিয়মিত পরিশোধিত জ্বালানি তেল (ডিজেল, পেট্রল, অকটেন) কিনে থাকে বিপিসি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026