1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

দুবাইয়ে আটক আরাভ, ফেরানো হবে দেশে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২২৮ বার দেখা হয়েছে

দুবাইয়ে স্বর্ণের দোকান চালু করে বহুল আলোচিত আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপনকে দুবাইয়ে পুলিশ আটক করেছে। দেশে হত্যাসহ ১২ মামলার এই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির এক দিনের মাথায় গত সোমবার রাতে তাকে আটক করা হয়। অবশ্য তাকে দুবাইয়ে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।

বাংলাদেশ পুলিশের এনসিবি শাখার সূত্র বলছে, রেড নোটিশ পাওয়ার পর দুবাই পুলিশ আরাভের ওপর সরাসরি নজরদারি বসায়। গতকাল মঙ্গলবার পর্যন্ত তার ফ্ল্যাট সেফহোম হিসেবে ঘোষণা দিয়ে তার গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। তবে তার মোবাইল ফোন জব্দ করা হয়নি। তাকে কীভাবে পুশব্যাক করবে সে সিদ্ধান্ত নেবে সেদেশের সরকার। ততদিন পর্যন্ত পুলিশের তত্ত্বাবধানেই থাকবেন তিনি।

close

সূত্র বলছে, দুবাই থেকে আরাভকে ফেরাতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখা ও দুবাই পুলিশের ইন্টারপোল শাখার প্রতিনিধিরা গতকাল রাতেও ভিডিও কলে সংক্ষিপ্ত বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই তাকে ফেরত পাঠানো হবে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রহণ করবে দেশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকায় ডিবি এবং এনসিবি কর্মকর্তারা বলছেন, রেড নোটিশের আবেদন করার পর দুবাই পুলিশ আরাভকে আইনের আওতায় নিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে বলে তারা জেনেছেন।

জানতে চাইলে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর মোবাইল ফোনে কালবেলাকে বলেন, ‘এখনো আমাদের অফিসিয়ালি জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট মাধ্যমে আরাভের বিষয়ে জানানো হয়েছে, তাকে নজরদারি করা হয়েছে এবং তার চলাফেরা সীমিত করে আনা হয়েছে।’

গতকাল সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘এটা এখনো আনফোল্ডিং, আপনারা সময়মতো জানতে পারবেন। তবে তিনি পালিয়ে থাকতে পারবেন না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026