1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ মাগরিবের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রমজানের দিনক্ষণ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব মসজিদে অভিন্ন পদ্ধতিতে তারাবির নামাজ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রমজানের প্রথম ছয় দিন দেড় পারা করে ৯ পারা এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পড়লে ২৬ রমজান দিবাগত রাতে পবিত্র কোরআন খতম হবে। এতে কর্মজীবী ধর্মপ্রাণ মুসল্লিরা দেশের যেকোনো মসজিদের তারাবিতে অংশ নিতে পারবেন এবং কোরআন খতমের ধারাবাহিকতা বজায় থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026