1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসের মানে বেশ অবনতি হয়েছে। আইকিউ এয়ারের সূচকে বৃহস্পতিবার ঢাকার স্কোর ১৭৫, মানে অস্বাস্থ্যকর। যা গত কয়েকদিনের চেয়ে বেশ খারাপ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সোয়া ৯টায় দেখা গেছে, ওই তালিকায় ২৩১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। আর তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই।

তালিকায় দেখা গেছে, ঢাকার পরের স্থানগুলোর মধ্যে প্রথম দশে রয়েছে যথাক্রমে ভারতের আরেক শহর মুম্বাই, নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা, চীনের উহান, ইন্দোনেশিয়ার জাকার্তা, থাইল্যান্ডের চিয়াং মাই, মিয়ানমারের ইয়াঙ্গুন, চীনের চেংদু।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

 

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় চার স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি এবং ডেনভার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, কানাডার ভ্যানকুভার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026