1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৩ জনের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন পরিচ্ছন্নতা কর্মী মিঠু (১৬), পোশাক শ্রমিক রাকিব (২২) ও মোহাম্মদ আলী (২৬)। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

আজ বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিকেল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আজ বিকেল ৩টার দিকে প্রথমে পরিচ্ছন্নতাকর্মী মিঠু ওই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। ঘণ্টাখানেক পরেও তার কোনো সাড়াশব্দ না পেলে রাকিব তার খবর নিতে সেপটিক ট্যাংকে নামেন। এরপর তারও কোনো খবর না পেয়ে মোহাম্মদ আলী নামলে তিনিও সেপটিক ট্যাংকের ভেতরে নিখোঁজ হন। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026