1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সার ডিলার নিয়োগে সচিবালয়ে এমপি-নেতাদের দৌড়ঝাঁপ মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ত্রিশালে মাইক্রোবাস খাদে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দগ্ধ হয়ে দুই নারীসহ চার যাত্রী নিহত হয়েছেন।

রবিবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারার রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সাত যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহত এক যাত্রী বলেন, সব যাত্রীই জেলার ধোবাউড়া উপজেলা থেকে মাইক্রোবাসে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়। এরপর আর কিছু বলতে পারেননি তিনি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার কার্যক্রম চালিয়ে দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করেন।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং মরদেহ শনাক্ত করার জন্য পরিবারের সদস্যদের কাছে খবর পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026