1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

অটোরিকশার জন্য খুন বাড়ছেই প্রতি বছর হত্যার শিকার কয়েক ডজন চালক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

অটোরিকশা ছিনতাইয়ের জন্য খুনের ঘটনা বেড়েই চলেছে। যাত্রীবেশী ছিনতাইকারীর হাতে হরহামেশা প্রাণ দিতে হচ্ছে অটোচালকদের। কখনো শুধু অটোরিকশার ব্যাটারির জন্য নির্মমভাবে খুন করা হচ্ছে চালককে। বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনাও ঘটছে। গত এক দশকে দেশে ছিনতাইকারীদের হাতে শুধু ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালক খুন হয়েছেন ৩ শতাধিক। এর বাইরে সিএনজিচালিত অটোরিকশা, ভাড়ায়চালিত প্রাইভেটকার, পিকআপ ও মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যও ঘটছে হত্যাকাণ্ড। এসব ঘটনায় কিছু অপরাধী গ্রেফতার হয়ে সাজা পেলেও অধিকাংশই রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

খোঁজ নিয়ে দেখা গেছে, খুন হওয়া চালকদের অধিকাংশ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কেউ অটোরিকশা ভাড়ায় নিয়ে চালাতেন, কেউ ঋণ করে কিনেছিলেন অটোরিকশা বা ইজিবাইক। পরিবারের আহার জোগাতে অটোরিকশা নিয়ে বের হচ্ছেন চালক, এক-দুই দিন পর তার লাশ মিলছে ধানখেত, ডোবা, নালা, খাল বা রাস্তার পাশে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বিপাকে পড়েছে পরিবারগুলো। সেই চুরি যাওয়া অটোরিকশার জন্য অনেক পরিবারকে বয়ে বেড়াতে হচ্ছে ঋণের বোঝা। হত্যার শিকার অনেক অটোচালকের বয়স ১৫ বছরের কম। সম্প্রতি মামলা-সংক্রান্ত তদারক সেলের বৈঠকেও এই অপরাধ মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় উদ্বেগ জানানো হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026