1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

বঙ্গবন্ধুর সমাধিতে সাত দেশের সামরিক প্রতিনিধির শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেছেন ৭টি দেশের ৮ জন সামরিক প্রতিনিধি।
দুপুরে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর আয়োজনে ৭ দেশের সামরিক প্রতিনিধিগণ জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বিদেশী কর্মকর্তাগণ সামরিক কায়দায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি স্যালুট জানান। এ সময় ৭৫-এর ১৫ই আগস্টের শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় তারা প্রার্থনা করেন।
এরপর ৭ দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্যদের স্ত্রী ও সন্তানরা পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান। পরে তারাও বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করেন।
ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে বিদেশী সামরিক প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন- ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমিত সিং সাবারওয়াল, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, মায়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, তুরস্কের কর্নেল এরদাল সাহিন, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ, অস্ট্রেলিয়ার লে. কর্নেল ডেমসি চেরিল সিনক্লেয়ার এবং ভারতের স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা।
বিদেশী সামরিক প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লক্স ঘুরে-ঘুরে দেখেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় সামরিক প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সামাধিসৌধে পৌঁছালে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির তাদের স্বাগত জানান।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী এ সময় উপস্থিত ছিলেন।
বিদেশী সামরিক প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লক্স ঘুরে-ঘুরে দেখেন।
সামরিক প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন শেষে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদুল হক সাংবাদিকদের বলেন, বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের নিয়ে আজ জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন।
সমাধি সৌধ পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন পরিদর্শনে যান।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026