1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

কোরবানিসহ খরচ সাত লাখ, হজ নিবন্ধনে আগ্রহ কম অস্বাভাবিক ব্যয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের আব্দুল হাই একটি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি কয়েক বছর ধরেই নিয়ত করে আসছেন হজের খরচ আরেকটু কমলে টাকা জমা দেবেন। তার সে ইচ্ছে যেন পূরণ হওয়ার নয়। চার বছর ধরেই হজের খরচ বাড়ছে অস্বাভাবিক হারে। ফলে এবারও হাইয়ের পক্ষে হজে যাওয়া সম্ভব হচ্ছে না।
শুধু হাই নয়, তার মতো এ রকম আরও হাজার হাজার নিম্ন মধ্যবিত্ত মানুষ হজ পালন থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে করোনা মহামারির পর এ বছরই বাংলাদেশ তার পূর্ণ কোটায় হজে পাঠানোর সুযোগ পেয়েছে। এতে অনেকেই নতুন করে হজে যেতে আগ্রহী হয়ে ওঠেন।
কিন্তু গত মাসে হজের প্যাকেজ ঘোষণা করার পর অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। হাইয়ের মতোই হাজার হাজার লোক হজ নিবন্ধন থেকে বিরত রয়েছেন। তাদের একটাই কথা-প্যাকেজ অনুযায়ী এবার কোরবানিসহ ব্যয় সাত লাখ টাকা ছাড়িয়ে যাবে। এত টাকা খরচ করে হজে যাওয়া সম্ভব নয়। ৩/৪ লাখ টাকা হলে তাদের পক্ষে সম্ভব ছিল।
এদিকে হজের এত অস্বাভাবিক খরচ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাব, আটাবসহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন। তাদের মতে ঘোষিত প্যাকেজ কোরবানিসহ এবার হজের খরচ পড়বে সাত লাখ টাকার ওপরে। এত টাকা ব্যয়ে এবার অনেকেই হজে যাবেন না। ফলে এবারের একলাখ ২৭ হাজার হাজির কোটাও পূরণ হবে কিনা সে সংশয় দেখা দিয়েছে। এসব সংগঠন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ব্যয় কমানোর দাবি জানিয়েছে। হজের এবারের ব্যয়কে নজিরবিহীন ও তুঘলকি কা- বলে চরম ক্ষোভ প্রকাশ করে আটাব সভাপতি এসএন মঞ্জুর মোর্শেদ বলেন, দুনিয়ার কোথাও এক লাফে বিমান ভাড়া এত বাড়ানো হয়নি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026