1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

খেলাপি ঋণ বেড়েছে ১৬.৮ শতাংশ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৯৫ বার দেখা হয়েছে

এক শ্রেণির গ্রাহক ইচ্ছা করে ঋণ পরিশোধ না করায় গত এক বছরে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ১৬ দশমিক ৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা। এর আগের বছর ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩ হাজার ২৭৪ কোটি টাকা। এক বছরে বেড়েছে ১৭ হাজার ৩৮২ কোটি টাকা। খেলাপি ঋণ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল এ প্রতিবেদন প্রকাশিত হয়।

মহামারি করোনাভাইরাসে সৃষ্ট সংকটের কারণে ঋণগ্রহীতাদের সুরক্ষা দিতে নীতি ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে ২০২০ সালে ঋণের কিস্তি পরিশোধ না করেই খেলাপি হওয়া থেকে মুক্তি পান গ্রাহকরা। পরের বছর ২০২১ সালেও দেওয়া হয়েছিল নীতিছাড়। ঋণ গ্রহীতারা নীতিছাড়ের সেই সুবিধা ভোগ করেন ২০২২ সালেও। কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ পুনঃতফসিলের নীতিমালাও সহজ করেছে। ফলে ব্যাংকগুলোই ঋণ পুনঃতফসিলের সব ক্ষমতা পেয়েছে। এসব ছাড়ের পরও ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026