1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

বাইডেন প্রশাসনের সঙ্গে টানাপোড়েনের জের ধরে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগ করলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। গতকাল তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানান এবং এর আগের দিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

খবরে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বিষয়ে নিজস্ব অভিমত হোয়াইট হাউসের সামনে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন ম্যালপাস। এ বিষয়ে তর্কবিতর্কের এক মাসের মধ্যেই দায়িত্ব ছাড়ার ঘোষণা এলো। এ ছাড়া বাইডেন প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে টানাপোড়েনও চলছিল তার। মার্কিন প্রশাসন জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ম্যালপাস। খুব শিগগিরই গুরুত্বপূর্ণ পদটির জন্য স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে বিশ্বব্যাংকের প্রধান বাছাই করে আসছে যুক্তরাষ্ট্রের সরকার। ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদে বসিয়েছিলেন ডেভিড ম্যালপাসকে। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ছিল তার মেয়াদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026