1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানিকগঞ্জে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। জুন মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স’ আয়োজন করতে যাচ্ছে রংপুরে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের আর্থিক সহায়তা বিতরণ কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর: সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ১০০ দিনে সরকারের একাধিক জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়ন: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; অংশ নেবেন রাষ্ট্রপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৮ মে অলাভজনক ও অসংগতিপূর্ণ উন্নয়ন প্রকল্প বাদ দেওয়ার উদ্যোগ সরকারের বাংলাদেশ ও আইএমএফের নতুন তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচি শুরুর সিদ্ধান্ত উচ্চ প্রযুক্তির চিপের চাহিদা ও উৎপাদন বৃদ্ধিতে সিঙ্গাপুরে ৬ শতাংশ প্রবৃদ্ধি

মালিকানায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ব্যাংকাররা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৩ বার দেখা হয়েছে

দেশের ইতিহাসে প্রথমবারের মতো মালিকানায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ব্যাংকাররা। আর ঐতিহাসিক এই সুযোগ সৃষ্টি করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক—মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এমপ্লয়িজ শেয়ার পারচেজ প্ল্যানের (ইএসপিপি) অধীন মোট আইপিও শেয়ারের ৭ দশমিক ১৪ শতাংশ ব্যাংকের কর্মচারীদের জন্য অনুমোদন দিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।

 

 

এ শেয়ার কেনার সুযোগ থাকবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মাধ্যমে ৭০ কোটি টাকার পুঁজি সংগ্রহ করবে ব্যাংকটি। ব্যাংক কর্মচারীদের মধ্যে বণ্টন করা হবে ৫০ লাখ শেয়ার। বাকি ৬ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করা হবে যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে। শেয়ার বিক্রি থেকে অর্জিত আয় আইপিও খরচ মেটানোর পাশাপাশি সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করা হবে।

সাধারণ বিনিয়োগকারী ও অনিবাসী বাংলাদেশিরা সর্বোচ্চ ১০ হাজার টাকার শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন। এ জন্য ৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর বাজারমূল্যে যথাক্রমে ন্যূনতম ৫০ হাজার ও ১ লাখ টাকার শেয়ার থাকতে হবে। আবেদন জমা দিতে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারী, অনুমোদিত পেনশন তহবিল, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল এবং অনুমোদিত গ্র্যাচুইটি তহবিলের জন্য ন্যূনতম ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ওপেন-অ্যান্ড মিউচুয়াল ফান্ডের জন্য তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগের পরিমাণ হবে ৩ কোটি টাকা। লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড মিডল্যান্ড ব্যাংকের আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে। বিজ্ঞপ্তি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026