1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

উন্নতি হলেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বেশ কিছু দিন ধরেই বায়ুদূষণের শীর্ষস্থান ধরে রেখেছে রাজধানী ঢাকা। তবে কিছুটা উন্নতি হলেও আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর মান আজ বুধবারও ‘অস্বাস্থ্যকর’।

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ ২১৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। আর ১৭৪ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আজ সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৮টিই এশিয়ার। ১৭২ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইতালির মিলান। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি, মুম্বাই, চীনের উহান, মঙ্গোলিয়ার উলানবাটর এবং উত্তর মেসিডোনিয়ার কোজে।

আইকিউ এয়ারের ওই তালিকায় কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026