1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮

বিশ্বজুড়ে করোনায় আরও ১ হাজার ১০৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৫ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ১ হাজার ১০৫ জন মানুষ মারা গেছেন। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ২৬ জন। এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার ৩১৪ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৭৮ হাজার ৬ জনে।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এশিয়ার দেশ জাপানের মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৫৮৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ হাজার ১৯১ জন সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। আর তৃতীয় সর্বোচ্চ ২৪ হাজার ২৩২ জন আক্রান্ত হয়েছেন তাইওয়ানে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৪৩০ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২০০ জন মারা গেছেন জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২৭ জনের মৃত্যু হয়েছে জার্মানিতে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026