1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী

বাংলাদেশ-চায়নার সম্পর্ক দীর্ঘজীবি হোক-সংস্কৃতি প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ এবং চায়নার সম্পর্ক সুন্দর এবং দীর্ঘজীবি হোক বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গত শনিবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ইউনান কমার্শিয়াল রিপ্রেজেনটেটিভ কর্তৃক আয়োজিত ‘কালারফুল ইউনান’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তিন লক্ষ চুরানব্বই হাজার বর্গকিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত ইউনান প্রদেশ,যার মধ্যে ৮০ ভাগ সমতল। বাংলাদেশের চাইতে যা প্রায় তিন গুন বড়।যদিও জনসংখ্যা অনেক কম,মাত্র ৫ কোটি। চীনের এই প্রদেশের একটা ন্যাচারাল প্রতিরোধ ব্যবস্থা আছে।একপাশে আছে ভিয়েতনাম, একপাশে মায়ানমার। তিনি বলেন,ইউনান প্রদেশে বিপুল পরিমাণে ফুল উৎপাদন হয়। আমি যখন ইউনানে যাই,তখন এতো ফুল দেখে ভেবেছিলাম এগুলো আসল নাকি কাগজের? প্রতিমন্ত্রী বলেন,পর্যটনগত দিক থেকে ইউনান অসাধারন স্থান। তার অন্যতম কারন হলো জনসংখ্যার ঘনত্ব কম। আমাদের ঢাকায় জনসংখ্যার ঘনত্ব এতো বেশি যে,পর্যটনের জন্য যা উপযুক্ত হয়ে উঠছে না। তবুও আমরা উন্নতির চেষ্টা করছি। কে এম খালিদ বলেন,চীনের সাথে আমাদের সে বানিজ্যিক লেনদেন,সেটি অসমান।আমাদের শিল্পপতি,ব্যবসায়ীদের রিকুয়েষ্ট করবো যে বানিজ্যিক লেনদেনের এ অসমতা কমিয়ে আনতে।বিশেষত যারা প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী,তারা এগিয়ে আসলে এ অসমতা অনেক্টাই কেটে যাবে। আয়োজিত মেলায় ইউনান প্রদেশের সংস্কৃতি,ফুল,বিভিন্ন ধরনের অর্গানিক খাবার এবং নানা ধরনের পন্য প্রদর্শন করা হয়।এছাড়া ইউনান প্রদেশ সম্পর্কিত একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026