1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত সাইবার সুরক্ষা আইন নিয়ে সম্পাদকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস হকিতে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী মাসুদ খান এর মৃত্যুতে অহিদ উদ্দিনের গভীর শোক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩১৩ বার দেখা হয়েছে

সিলেটের বিয়ানীবাজার মাথিউরা পূর্বের হাজী হাশির খানের ছেলে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ মাসুদ খান আজ ১৫ আগস্ট সোমবার সকাল ৭টায় রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে….. রাজেউন)। তিনি কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন। মাসুদ খান স্ত্রী, আট সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

আগামীকাল মঙ্গলবার রয়্যাল লন্ডন হাসপাতালে দুপুর দেড়টায় মরহুমের নামাজে জানাজা শেষে তাকে লন্ডনের ফরেস্ট গেট উডগ্রেঞ্জ কবরস্থানে দাফন করা হবে। মরহুম মাসুদ খান একজন মানবদরদী ও অত্যন্ত বিনয়ী ব্যক্তি ছিলেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের সিলেটে তিনি হাজার, হাজার মানুষকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য-সহযোগিতা করেছেন। মরহুম মাসুদ খান সিলেট ও লন্ডনে বহু মসজিদ স্থাপনসহ নানা ধরনের জনহিতকর সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখ্য, আলহাজ্ব মাসুদ খান বিয়ানিবাজারের দেউলগ্রামের লন্ডনপ্রবাসী বিকল্পধারার যুক্তরাজ্য শাখার সভাপতি, লিবডেমের রেডব্রিজ স্থানীয় শাখার নির্বাহী সদস্য ও লেখক আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনের আপন খালাতো ভাই। মাসুদ খানের মৃত্যুতে বিকল্পধারা ও লিবডেম নেতা অহিদ উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবাণীতে তিনি বলেন, আলহাজ্ব মাসুদ খান শুধুমাত্র আমার খালাতো ভাই-ই ছিলেন না, তিনি লন্ডনে আমার অভিভাবকও ছিলেন। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি সবসময় আমার ও আমার পরিবারের খোঁজ-খবর রাখতেন। অহিদ উদ্দিন মরহুমের রুহের মাগফেরাৎ কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করুন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026