1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

সেতুতে ওঠার আগে ইঞ্জিন বিকল, ৬ ঘণ্টা পর ছাড়ল ট্রেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় স্টেশনে ইঞ্জিন বিকল হ‌য়ে ৬ ঘণ্টা আটকে ছিল লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন। পরে ইঞ্জিন মেরামত করে লালমনিরহাট উদ্দেশ্যে ছে‌ড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার রাত ১২টা ৩৩ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিট পর্যন্ত ঢাকা থে‌কে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন‌টির ইঞ্জিন বিকল হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে স্টেশনে আট‌কেছিল। অতিরিক্ত গরমের কারণে ট্রেনের ইঞ্জিন বিকল হ‌য়ে থাকতে পারে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে পাড়ে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে ওই স্টেশনেই রাত ১২টা ৩৩ মিনিট থেকে ট্রেনটি আটককে ছিল। মেরামত শেষে ট্রেন‌টি বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিটে পুনরায় লালমনিরহাট উদ্দেশ্যে ছেড়ে গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026