1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সরকারি ক্রয় ই-জিপির আওতায় আনতে কোনো সংস্থাকে ব্ল্যাংকেট ছাড় দেওয়া হবে না: বিপিপিএ সিইও রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত তারুণ্যকে সমাজগঠনে উদ্বুদ্ধ করতে কর্মভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী তারুণ্যকে সমাজগঠনে উদ্বুদ্ধ করতে কর্মভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী রাজধানীসহ দেশের ঝুঁকিপূর্ণ ১৪ অঞ্চলে শুরু হচ্ছে ওরাল কলেরা টিকাদান কর্মসূচি রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ রাজবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: স্বাস্থ্যমন্ত্রীর শোকাহত পরিবার পরিদর্শন ও আইনি ব্যবস্থার আশ্বাসের প্রেক্ষিতে প্রতিবেদন দেশে হামের সংক্রমণ ও বিস্তার রোধে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভূত: ২৪ ঘণ্টায় উপসর্গে তিন শিশুর মৃত্যু রাষ্ট্রপতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়লার ভাগাড় ও দখলমুক্ত করে আদি বুড়িগঙ্গা চ্যানেলকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার

অর্থের ঘাটতিতে এখন কিছু অসুবিধায় আছি: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা অর্থের ঘাটতিতে এখন কিছুটা অসুবিধায় আছি। এ সমস্যা আমাদের নয়। অন্য রাষ্ট্রের তৈরি সমস্যা হঠাৎ আমাদের ওপর এসে পড়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলরুমে স্বেচ্ছাধীন তহবিল থেকে বন্যার্তদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় বিদ্যুৎ সমস্যার কথা উল্লেখ করে মান্নান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে আমরা এখন বিদ্যুৎ একটু কম পাচ্ছি। তবে মাসখানেকের মধ্যেই এই অবস্থা ঠিক হয়ে যাবে। তাই আমাদের সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে।

বর্তমান সরকারের বড় সাফল্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া বলেও মন্তব্য করেন তিনি।

এম এ মান্নান আরও বলেন, এই সরকার যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এ বছরের ভয়াবহ বন্যা আমাদের ব্যাপক ক্ষতি করেছে। আমরা বন্যার্তদের সহযোগিতা চলমান রেখেছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের আরও সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, বিদ্যুতের পর দেশের সর্বত্রই আমরা নিরাপদ পানির ব্যবস্থা করেছি। এখন ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে পানি পৌঁছে দেওয়ার কাজ চলছে। শেখ হাসিনা সরকারের আরেকটা যুগান্তকারী কাজ হল ভূমিহীন-গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়া। আমার জীবনে এর চেয়ে ভালো কাজ দেখিনি। এভাবে সারা বছরই সরকার বিভিন্ন সহায়তা করে আসছে।

আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026