1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এ বছর হজে যেতে পারছেন না ৬০৬ জন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ২৪৬ বার দেখা হয়েছে

হজের ভিসার জন্য আবেদন না করায়
নিবন্ধন করার পরও এ বছর হজে যেতে পারছেন না ৬০৬ জন। গুরুতর অসুস্থতা, মৃত্যু ও এজেন্সিগুলোর অনাগ্রহের কারণে এই হজযাত্রীরা ভিসার জন্য আবেদন করেননি।

বুধবার রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শেষ হজ ফ্লাইট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ তথ্য জানান। এবার বিমানের প্রাক হজ ফ্লাইট বুধবার শেষ হয়েছে। সৌদি এয়ারলাইনসের প্রাক হজ ফ্লাইট ১৭ আগস্ট শেষ হবে।

ধর্মমন্ত্রী বলেন, হজ এজেন্সিগুলোর অবহেলা আর অনাগ্রহের কারণে অনেকে যেতে পারলেন না। কিছু এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। হজের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
তবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, গত বছর ১ হাজার ৩০০ হজযাত্রীর যাত্রা বাতিল হলেও এবার মাত্র ৬০৬ জন হজে যেতে পারেননি। আর যাঁরা যেতে পারেননি, তাঁরা মূলত স্বেচ্ছায় ভিসা করতে দেননি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026