1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

আমদানির খবরে অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৭৮ বার দেখা হয়েছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে বন্দরের পাইকারি বাজারে কাঁচামরিচের দাম অর্ধেকে নেমেছে।

ভারতীয় কাঁচামরিচের কেজি ১৬০ টাকা। গতকাল দেশি কাঁচামরিচ প্রতিকেজিতে বিক্রি হয়েছিল ২২০-২৩০ টাকা দরে।

ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে কমতে শুরু করেছে দাম। দাম কিছুটা কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা।

রোববার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম সহনশীল পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করলে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩ হাজার মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026