1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ডলার কারসাজিতে অভিযান, পাঁচ মানি এক্সচেঞ্জের সনদ স্থগিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

খোলাবাজারে ডলার নিয়ে কারসাজি করায় পাঁচ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের সনদ স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ৪২টি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। শোকজের যথাযথ উত্তর দিতে পারলে এসব মানি এক্সচেঞ্জের লাইসেন্সের বিষয়ে বিবেচনা করা হবে। অনুমোদন ছাড়া কার্যক্রম চালানোর অভিযোগে ৯টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। ডলার কারসাজি ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও এনএসআইর যৌথ অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।

জানা গেছে, অভিযানে অনিয়ম পাওয়ায় বিসমিল্লাহ মানি এক্সচেঞ্জ, অঙ্কন মানি এক্সচেঞ্জ ও ফয়েজ মানি এক্সচেঞ্জসহ পাঁচটি প্রতিষ্ঠানের সনদ স্থগিত করা হয়েছে। কোনো ধরনের অনুমোদন না নিয়ে মুদ্রা বিনিময়, বিশেষ করে ডলার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নানা কারসাজিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় নয়টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘ডলারে অনিয়ম পেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। এরই মধ্যে আমাদের অভিযানে পাঁচটি মানি চেঞ্জার হাউসকে সাসপেন্ড করা হয়েছে। তাদের কাছে নানা অনিয়ম পাওয়া গেছে। যাদের লাইসেন্স নেই তাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। তারা ব্যবস্থা নেবে। ডলারের দাম নিয়ন্ত্রণে পরিদর্শন অব্যাহত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। অপরাধীদের দৌরাত্ম্য কমাতে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক টিম মাঠে কাজ করছে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026