1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

করোনার ঢেউ কি তবে বিদায়ের পথে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৯৫ বার দেখা হয়েছে
করোনার ঢেউ কি তবে বিদায়ের পথে
Coronavirus Covid-19 new variant mutation. Covid pandemic, 3d illustration

দেশের মহামারিবিশেষজ্ঞ ও জনস্বাস্থ্যবিদেরা গত জুলাই মাসের শেষ সপ্তাহে বলেছিলেন, করোনা পরিস্থিতি কোন দিকে যাবে, তা ওই সপ্তাহে স্পষ্ট হতে পারে। এর ঢেউ শেষের পথে কি না, তারও নির্ণায়ক হয়ে উঠেছিল সপ্তাহটি। দেখা গেছে, জুলাইয়ের বিশেষ ওই সপ্তাহজুড়ে করোনা শনাক্ত তার আগের সপ্তাহের চেয়ে প্রায় ৩৬ শতাংশ কম হয়েছে। এখন বিশেষজ্ঞরা বলছেন, আর বড় ধরনের সংক্রমণের আশঙ্কা নেই।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন প্রথম আলোকে গতকাল সোমবার বলেন, ‘এবারের ঢেউ শেষের পথে আছে বলে মনে হয়। এ ঢেউয়ের উচ্চতা ছোট ছিল। কিন্তু যে হারে উঠেছিল, নেমেছে তার চেয়ে কম সময়ে। বড় ধরনের সংক্রমণের আশঙ্কা আর করছি না।’

বাংলাদেশে এযাবৎ করোনার যে পাঁচটি ঢেউ গেছে, তার মধ্যে চলতি বা পঞ্চম এ ঢেউই অপেক্ষাকৃত কম সময়জুড়ে ছিল। এর পেছনে কয়েকটি উদ্যোগ কাজ করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এবারের ঢেউ আকারে ছোট হলেও নতুন কোনো ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দেননি বিশেষজ্ঞরা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026