1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

শপথ নিলেন নতুন ১১ অতিরিক্ত বিচারপতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত ১১ জন অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন।

রোববার বিকালে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শপথ বাক্য পাঠের আগে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সুপ্রিমকোর্ট জামে মসজিদের ইমাম মাসুম বিল্লাহ। আর গীতা পাঠ করেন হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার অসিত কুমার।

এরপর একে একে নবনিযুক্ত ১১ জন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি।

শপথ গ্রহণ করা ১১ অতিরিক্ত বিচারপতিরা হলেন- জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট মো. আলী রেজা, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ, টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট এসএম মাসুদ হোসেন দোলন এবং অ্যাডভোকেট একেএম রবিউল হাসান।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানীর সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি, কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আব্দুন নুর দুলাল প্রমুখ।

এর আগে আজই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী এ বিচারপতিদের নিয়োগ দেন। এরপর আইন মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে তা প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026