1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

রাজধানীতে বৃষ্টি, থাকবে আরো ২ দিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে। এতে করে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ প্রসঙ্গে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হোসেন বলেন, শুধু ঢাকায় নয় সারাদেশেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এতে আরো বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় কমে আসতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে বুধবার ভোর থেকেই রাজধানীর আকাশ মেঘলা। কিছু কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। এ বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমায় রাজধানীবাসীর মধ্যে সামান্য হলেও স্বস্তি এসেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026