1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

বৃষ্টি হতে পারে মঙ্গলবার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

দেশে প্রচণ্ড গরম আরো এক দিন থাকতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে মঙ্গল কিংবা বুধবার হতে পারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল রোববার এসব কথা জানিয়ে বলেন, আরো এক দুইদিন এমন গরম পড়বে। এরপর তা কমতে থাকবে। শনিবার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলিসিয়াস ছিল, রোববার সেটা কমে আটত্রিশে নামে।

তিনি বলেন, আরো এক দুইদিন গরম থাকবে তার পর ধীরে ধীরে কমতে থাকবে এবং মঙ্গলবার ও বুধবার থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে।

আরেক আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান বলেন, আজ এবং আগামীকাল যে সারা দেশে বৃষ্টিপাত হবে, তেমন নয়। কোথাও কোথাও হয়তো সামান্য বৃষ্টিপাত হতে পারে, তবে যে বৃষ্টিপাত হবে, তা রাজশাহী, রংপুর ও অন্যান্য অঞ্চল দিয়ে যে তাপপ্রবাহ চলমান রয়েছে তা প্রশমিত করতে সক্ষম হবে না। কোথাও কোথাও হয়তো সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, দেশের কোনো কোনো অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026