1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

সৌদি আরবে বাংলাদেশি হাজির মৃত্যু বেড়ে ২২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এবার হজে গিয়ে এ নিয়ে ২২ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি মারা গেলেন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও সাতজন নারী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

রোববার (১৭ জুলাই) পবিত্র মক্কায় মারা যান মোছা. মমতাজ বেগম (৪৯)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।

এদিকে হজ শেষে সৌদি থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি। এবার ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত চারদিনে মোট ২৭টি ফ্লাইট ঢাকা পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১১টি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত ১৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে তিনটি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026