1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

টিভি দেখার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরায় টিভি দেখার নাম করে বাসায় গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওসি বলেন, উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসায় গত মঙ্গলবার ওই স্কুলছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন রুবেল মিয়া। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা শুক্রবার মামলা করেন। মামলার পরপরই টাঙ্গাইল সদরের একটি স্কুল থেকে ধর্ষক রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ মহসীন আরো জানান, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা একজন ব্যবসায়ী। বাসার পাশেই দোকান। সেই দোকানের কর্মচারী ছিলেন রুবেল মিয়া। সেই সুবাদে বাসায় যাতায়াত ছিল। ঘটনার দিন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বকেয়া আদায়ের জন্য বের হন। দোকানে বসেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। তখন রুবেল টিভি দেখার কথা বলে বাসায় যায়। পরে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে। রাতে দোকান থেকে মা-বাবা বাসায় ফিরলে তাদের কাছে সব বলে দেয় ভুক্তভোগী স্কুলছাত্রী। সব ফাঁস হয়ে গেছে বুঝতে পেরে পালিয়ে যান রুবেল। মামলা দায়ের হলে তাকে গ্রেফতার করে পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026