1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

সব সম্পদ দান করবেন বিল গেটস, থাকতে চান না শীর্ষ ধনীর তালিকায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

দীর্ঘ কয়েক বছর বিশ্বের শীর্ষ ধনী থাকা বিল গেটস একসময় এ দৌড়ে পিছিয়ে যান তাঁর বিপুল দানের কারণে। এবার তিনি সব সম্পদ দান করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। থাকতে চান না বিশ্বের শীর্ষ ধনীর তালিকায়ও। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১১৩ বিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, তিনি বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২০ বিলিয়ন ডলার দান করার ঘোষণা দিয়েছেন তিনি। বেশ কয়েক দিন আগে বিল গেটস এক টুইটার বার্তায় জানান, সমাজের জন্য অর্থ ব্যয় করা তাঁর কর্তব্য। এ সময় মানুষের দুর্ভোগ কমাতে অর্থ ব্যয় করার কথাও উল্লেখ করেন তিনি। তা ছাড়া তিনি তাঁর সব সম্পদ ফাউন্ডেশনে ব্যয় করার পরিকল্পনার কথাও জানান।

টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমি কার্যত আমার সব সম্পদ ফাউন্ডেশনে দান করে দেওয়ার পরিকল্পনা করেছি। এভাবে শীর্ষ ধনীদের তালিকা থেকেও সরে যেতে চাই। ’ কভিড শুরু হওয়ার পর থেকে বিল গেটস ব্যাপকভাবে আলোচিত দরিদ্র দেশগুলোর মানুষের জন্য টিকা প্রদানে অর্থায়ন করার জন্য।

বিবিসির বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানায়, ২০১০ সালেও বিল গেটস এ ধরনের অঙ্গীকার করেন। তারপর তাঁর সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে। করোনা মহামারি, জলবায়ু ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাঁর ফাউন্ডেশন অনুদান ছয় বিলিয়ন থেকে ৯ বিলিয়নে উন্নীত করবে বলেও সম্প্রতি জানান তিনি।

সূত্র : সিএনবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026