1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

পিকআপ-ট্রাকে পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেল ভাড়া ১৫০০ টাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৫৬ বার দেখা হয়েছে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকলেও পিকাপ ও ট্রাকে করে চালকসহ মোটরসাইকেল উঠিয়ে পলিটিন দিয়ে ঢেকে টোল প্লাজা দিয়ে পদ্মা সেতু পার হতে দেখা গেছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতিটি মোটরসাইকেল পার হতে চালকদের গুণতে হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা। কিন্তু এই টাকা জাজিরার টোল প্লাজার কাউন্টারে দিতে হচ্ছে না। এটা নিচ্ছে স্থানীয় দালাল ও পিকআপ- ট্রাকের ড্রাইভাররা।

রবিবার (১৭ জুলাই) দুপুরে ও সোমবার (১৮ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচটি স্পট কুতুবপুরের সীমানা, নাওডোবার গোলচত্বর, জমাদ্দার মোড়, নাওডোবার ন্যাশনাল ব্যাংকের সামনে, ঢোল প্লাজার নিকটে স্থানীয় দালাল ও পিকআপ-ট্রাকের ড্রাইভাররা চালকসহ মোটরসাইকেল সিঁড়ি দিয়ে পিকআপ-ট্রাকের উঠাচ্ছে। প্রতিটি মোটরসাইকেল থেকে ১২০০ থেকে ১৫০০ টাকা নিচ্ছে। মোটরসাইকেল ও চালকদের পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছে তারা।

একাধিক পিকআপ-ট্রাকের ড্রাইভারের সঙ্গে ভাড়ার ব্যাপারে কথা হলে তারা বলেন, আমরা ১২০০ থেকে ১৫০০ টাকা মোটরসাইকেল চালকদের কাছ থেকে নিই এটা সত্য। কিন্তু স্থানীয় দালালদের প্রতিটি মোটরসাইকেল বাবদ ৬০০ টাকা করে দিতে হয়। তারপর টোল ভাড়া তো আছে, সব দিয়ে আমাদের বেশি থাকে না।

স্থানীয় এক দালালের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ১০-১২ জন মিলে মোটরসাইকেল পিকআপ ও ট্রাকে উঠিয়ে দেই। আমাদের প্রতিটি মোটরসাইকেল বাবদ ৬০০ টাকা করে দেয়। পুলিশসহ আরও অন্যান্য জায়গায় টাকা দিয়ে যা থাকে তা আমরা কয়েকজন মিলে ভাগ করে নেই।

এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা হলে তিনি বলেন, কী বলবো ভাই আমাদের দুঃখের কথা শোনার কেউ কি আছে! সরকার আমাদের জন্য পদ্মা সেতু করলো। কিন্তু আমরা সেতু দিয়ে পার হতে পারছি না। এখন আমাদের পদ্মা সেতু পার হতে হলে প্রতিটি মোটরসাইকেল বাবদ ট্রাক ও পিকআপে দিতে হয় ১২০০ থেকে ১৫০০ টাকা । তাও আবার আমাদের পলিথিন দিয়ে পেচিয়ে নিয়ে যায়। আগে আমরা ফেরিতে প্রতিটি মোটরসাইকেল বাবদ ভাড়া দিতাম ৭০ টাকা।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘মোটরসাইকেল ভর্তি পিকআপ ও ট্রাকের গাড়ি থেকে পুলিশ টাকা নেয় এই কথা আপনার কাছ থেকে শুনলাম। এই ধরনের ঘটনা যদি কোনো পুলিশ সদস্য করে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অজান্তে দূরে পিকআপ-ট্রাক থামিয়ে মোটরসাইকেল উঠিয়ে সেতু পারাপার হতে পারে। ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026