1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

শরীরে ক্যালশিয়ামের ঘাটতির জানান দেবে যেসব লক্ষণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে

সুস্থ থাকার জন্য শরীরে সকল পুষ্টি সমানভাবে জরুরি। প্রতি দিনের ডায়েটে যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট রাখতে হবে, তেমনই ভিটামিন ও মিনারেলও প্রয়োজন। আর এই মিনারেলের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যালশিয়াম।

আমাদের হাড়, দাঁত সুস্থ রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন হল ক্যালশিয়ামের। শরীরে যদি ক্যালশিয়ামের ঘাটতি দেখা যায় তাহলে ধীরে ধীরে হাড় ক্ষয় হতে শুরু করে। যদিও শরীরে এই খনিজের অভাব হলে কয়েকটি লক্ষণ দেখা যায়। সেগুলো কী চলুন দেখে নেওয়া যাক-

শরীরে ক্যালশিয়ামের ঘাটতি দেখা দিলে পেশি ব্যথা, ক্র্যাম্প এবং খিঁচুনির মতো লক্ষণগুলো দেখা যায়। এতে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, উরুতে টান লাগার মতো সমস্যা দেখা দেয়। পাশাপাশি হাত, বাহু, পা ও মুখের চারপাশে অসাড়তা লক্ষ্য করা যায়।
হালকা মাথাব্যথা, মাথা ঘোরার মতো উপসর্গগুলো অনেক সময় শরীরে ক্যালশিয়ামের ঘাটতি থেকে দেখা যেতে পারে। মূলত ক্যালশিয়ামের ঘাটতির কারণে অনেক সময় শরীরে ক্লান্তি দেখা দেয়। পাশাপাশি তৈরি হয় অনিদ্রার সমস্যাও।

সহজেই নখ ভেঙে যাওয়া, নখের ক্ষয় হওয়ার মতো লক্ষণগুলো আমরা প্রায়শই উপেক্ষা করে যাই। কিন্তু এই লক্ষণগুলো শরীরে ক্যালশিয়ামের অভাবে দেখা দিতে পারে। ক্যালশিয়াম ঘাটতি হলে একজিমা, ত্বকের প্রদাহ, ত্বকের চুলকানি এবং সোরিয়াসিসের মতো সমস্যাও দেখা দেয়।

অল্প বয়সেই মানুষ এখন বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। অস্টিওপরোসিসের ঝুঁকি তখনই বাড়ে যখন শরীরে ক্যালশিয়াম ও ভিটামিন ডি-এর অভাব দেখা দেয়। তাই এমন কোনও লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

দাঁতে ব্যথা, মাড়ি থেকে রক্তপাত, দাঁত ভঙ্গুর হয়ে যাওয়া এবং দাঁতের শিকড় দুর্বল হয়ে যাওয়ার মতো লক্ষণগুলিও শরীরে ক্যালশিয়ামের ঘাটতি থাকলে দেখা দেয়। তাই এড়িয়ে যাবেন না এই উপসর্গগুলি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026