1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বন্যা কবলিত এলাকার উন্নয়নে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৯১ বার দেখা হয়েছে

বাংলাদেশের ১৪টি বন্যা উপদ্রুত (উপকূলীয় এলাকার বাইরে) জেলায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক উন্নতির জন্য বিশ্বব্যাংক ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে। যার মেয়াদ হবে ৩০ বছর। প্রথম ৫ বছর গ্রেস পিরিয়ড থাকবে। অর্থাৎ এ সময়ে কোনও কিস্তি দেওয়া লাগবে না। শনিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিলিয়েন্ট ইনফ্রাসট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারাবিলিটি রিডাকশন (রিভার) প্রকল্পের অধীনে বিশ্বব্যাংক এই ঋণ দেবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ১২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ উপকৃত হবে। প্রকল্পের আওতায় ৫ শতাধিক বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র, সংযোগ সড়ক এবং জলবায়ু সহনশীল কমিউনিটি অবকাঠামো নির্মাণ করা হবে। স্বাভাবিক সময়ে এসব আশ্রয়কেন্দ্র প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হবে। এসব কেন্দ্রে সৌরবিদ্যুৎ, নিরাপদ পানি, স্যানিটেশন এবং হাইজিন বা স্বাস্থ্যবিধি রক্ষার সুবিধা থাকবে।

উপকূলীয় এলাকার বাইরে ১৪টি জেলায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। এসব জেলা হলো- নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ।

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এ বিষয়ে বলেন, সিলেট অঞ্চলে সাম্প্রতিক হৃদয়বিদারক বন্যা পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকির কথা মনে করিয়ে দিয়েছে।

 

উপকূলীয় এলাকায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের গত পাঁচ দশকের দীর্ঘ অংশীদারিত্বের ওপর ভিত্তি করে এ প্রকল্প উপকূলীয় এলাকার বাইরে দুর্যোগ মোকাবিলায় সহায়তা করবে। এটি এই দেশকে ‘দুর্যোগে সাড়া’ দেয়ার দৃষ্টিভঙ্গি থেকে ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার’ দৃষ্টিভঙ্গিতে রূপান্তরে সহায়তা করবে।
যে ১৪টি জেলায় এ প্রকল্প বাস্তবায়িত হবে সেগুলো হলো- নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ।
বিশ্বব্যাংকের এই ঋণ সংস্থাটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (আইডিএ) স্বল্প সুদের ও সহজ শর্তের ঋণ, যার মেয়াদ হবে ৩০ বছর। প্রথম ৫ বছর গ্রেস পিরিয়ড থাকবে। অর্থাৎ এ সময়ে কোনও কিস্তি দেয়া লাগবে না।
উল্লেখ্য, বিশ্বব্যাংক বাংলাদেশের প্রথম উন্নয়ন সহযোগী এবং এ পর্যন্ত ৩৭ বিলিয়ন ডলারের অনুদান এবং সুদমুক্ত ও নমনীয় ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি আইডিএ ঋণ কার্যক্রম চলমান রয়েছে।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026