1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় ১২ দেশ।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

শ্রীলঙ্কার সঙ্গে বিশ্বের ১২টির মতো দেশ এখন অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে।

উল্লিখিত দেশগুলোর বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে গিয়েছে যা ভবিষ্যতের জন্য চরম বিপদের ইঙ্গিত দিচ্ছে। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ইউক্রেন, মিশর, কেনিয়া, ইথিওপিয়া, এল সালভাদর, ইকুয়েডর, বেলারুশ, নাইজেরিয়া ও পাকিস্তানের মতো দেশ।

প্রতিবেদনে পাকিস্তানকে নিয়ে বলা হয়েছে, সম্প্রতি রেকর্ড পরিমাণে অবনমন হয়েছে পাকিস্তানি মুদ্রার। দেশটিতে জ্বালানি তেল আমদানির বোঝা অনেক বেড়ে গিয়ে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও তলানিতে ঠেকেছে। এই অংক এখন এতটাই কম যে আগামী মাত্র পাঁচ সপ্তাহ পর্যন্ত আমদানি চালিয়ে যেতে পারবে ইসলামাবাদ। পাকিস্তানের রাজস্ব আদায়ের ৪০ শতাংশই এখন ঋণের সুদ দিতেই খরচ হয়ে যাচ্ছে। ফলে শাহবাজ শরিফের নতুন সরকারকে খরচ কমাতে হবে ব্যাপকভাবে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থনৈতিক সংকটের কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এতে আরও বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে থাকা বেলারুশকেও পশ্চিমি দুনিয়ার কোপে পড়তে হবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026