1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

আজ পবিত্র হজ : হাজীগণ আরাফাতের ময়দানে হাজির হয়েছেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩০১ বার দেখা হয়েছে

সৌদি আরবের মক্কায় হাজীগণ আজ শুক্রবার ভোর থেকে আরাফাত ময়দানে হাজির হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য সমবেত হতে শুরু করেছেন। করোনা মহামারির কারণে পরপর দুই বছর হজযাত্রীর সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে আনার পর এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশের দশ লাখ মুসলমান শরিক হয়েছেন। লটারির মাধ্যমে বাছাই করে বিভিন্ন দেশের ৮ লাখ ৫০ হাজার হজযাত্রীসহ মোট দশ লাখ লোক এই হজের অনুষ্ঠানে শরিক হয়ে গত রাতে মক্কার মসজিদুল হারাম থেকে ৭ কিলোমিটার দূরে মিনা ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি যাপন করেন।
শুক্রবার ফজরের নামাজ শেষে ভোরে তারা মিনা থেকে আরাফাত ময়দানে হাজির হন। এখানেই গাহাড়ের উপর দাঁড়িয়ে হযরত মোহাম্মদ (সা:) বিদায় হজের ভাষণ দেন। হজের দিন সকাল থেকে মাগরিবের আজান পর্যন্ত আরাফাত ময়দানে হাজীগণের উপস্থিত থাকা হজের অন্যতম প্রধান শর্ত।
আজ সারাদিন হাজীগণ আরাফাত ময়দানে উপস্থিত থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াতের মাধ্যমে তারা আল্লাহর ক্ষমা, করুণা লাভের জন্য দোয়া করবেন। আরাফাতে সমবেত হওয়া হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় ইমাম সাহেব খুতবা পাঠ করবেন। এবার বাংলাসহ ১৪টি ভাষায় খুতবা পাঠ করা হবে। জোহর ও আসর নামাজ জামায়াতে আদায় করবেন হাজীগণ। পরে মাগরিবের আজান পর্যন্ত যে যার মতো করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে ইবাদত বন্দেগিতে মগ্ন থাকবেন। র্সূযাস্তের পর হাজীগণ মাগরিবের নামাজের আজানের পর পরই আরাফাত থেকে মুজদালিফায় যাবেন। মুজদালিফায় পৌঁছে হাজীগণ মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। সেখানে তারা রাত্রিযাপন করবেন এবং বিশ্রাম নেবেন। ফজরের নামাজের পর শনিবার ভোরে হাজীগণ মিনায় যাবেন এবং প্রতীকিভাবে তারা রামি-আল-জামারায় ‘শয়তানকে পাথর’ নিক্ষেপ করবেন।
এ বছর কোভিড থেকে পুনরুদ্ধারের পটভূমিতে এই হজ অনুষ্ঠিত হচ্ছে। কোভিড ছড়িয়ে পড়ার পর এ থেকে পুনরুদ্ধারে উপসাগরীয় দেশগুলো কঠোর বিধি-নিষেধ আরোপ করে। করোনা বিধি-নিষেধ সহজ করার পর এবার বিপুল লোক হজে শরিক হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026