1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮.৫৮ শতাংশ।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে খ্যাত সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৮.৫৮%।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর একটা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মোঃ জিয়াউর রহমান, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১১ জুন শুক্রবার অনুষ্ঠিত এ বছর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭১ হাজার ২ শ’ ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬ হাজার ১শ’ ১১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮.৫৮%। ‘ঘ’ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৩ শ’ ৩৬ টি।

এ বছর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি কে. এম. এইচ. কলেজের ছাত্র অনন্য গাঙ্গুলী। ভর্তি পরীক্ষায় ৮৩.৯৫ নম্বর সহ তার প্রাপ্ত স্কোর ১০৩.৯৫ ।

বাণিজ্য বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন উত্তরা মাইলস্টোন কলেজের ছাত্রী আয়েশা জাহান সামিয়া। ভর্তি পরীক্ষায় ৭৩.১ নম্বর সহ তার প্রাপ্ত স্কোর ৯৩.১ । মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের ছাত্র মোঃ তানজিম হাসান আকাশ। ভর্তি পরীক্ষায়‌ ৮৪ নম্বর সহ তার প্রাপ্ত স্কোর ১০৩.৪৪।

যেভাবে ফলাফল জানা যাবে
‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থী তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU GHA ˂ roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ তার ফলাফল জানতে পারবে।

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কে আগামী ০৭ জুলাই ২০২২ বিকাল ৩টা থেকে ২৮ জুলাই ২০২২ বিকাল ৫ টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কে কোটার ফরম ১৮ জুলাই ২০২২ থেকে ২৪ জুলাই ২০২২ তারিখের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য এক হাজার টাকা নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৭ জুলাই ২০২২ থেকে ২১ জুলাই ২০২২ তারিখের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে হবে ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026