1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

অপ্রদর্শিত অর্থ আরো বৃদ্ধির শঙ্কা!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ নামমাত্র রাজস্ব দিয়ে দেশে ফিরিয়ে আনার সুযোগে বিস্মিত বিশেষজ্ঞরা। এতে অর্থ পাচারের পরিমাণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। পাচারকারীদের সাধারণ ক্ষমা নয়, এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনার পরামর্শ দেন তারা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে বৈদেশিক মুদ্রা সংকটের কারণে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার অর্থমন্ত্রীর প্রস্তাবের কোনো যুক্তি খুঁজে পান না অর্থনীতিবিদরা। তাদের মতে, সরকারের এ পদক্ষেপে অসৎ ব্যক্তিরা আরো বেশি করে অর্থ পাচারের দিকে ঝুঁকে পড়বেন। কারণ সৎ করদাতাদের সর্বোচ্চ ২৫ শতাংশ কর দিতে হয়। আর অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য ৭ শতাংশ দিয়ে কর দিয়ে বিদেশ থেকে অর্থ দেশে ফেরত আনতে পারে। তাই অসৎ লোকেরা এখন তাদের অপ্রদর্শিত অর্থ আনঅফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠাতে পারে। তাছাড়া এ ধরনের অর্থ বা সম্পদের উৎস সম্পর্কে জবাবদিহি না থাকা সৎ করদাতাদের জন্য অত্যন্ত অনৈতিক ও অন্যায়।

জাতীয় সংসদে গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরের পৌনে ৭ লাখ কোটি টাকার যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আয়কর অধ্যাদেশে নতুন বিধান যুক্ত করার প্রস্তাব করেছেন। তাতে বিদেশে অবস্থিত কোনো সম্পদের ওপর কর পরিশোধ করা হলে আয়কর কর্তৃপক্ষসহ সরকারের কেউ এ বিষয়ে কোনো প্রশ্ন তুলবে না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026