1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

একাউন্টের লেনদেন বিবরণী বিনামূল্যে পাওয়া যাবে বছরে দুইবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বছরে দুইবার আমানত ও ঋণ গ্রহীতাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বিবরণী ও হিসাবের স্থিতি নিশ্চিতকরণ সনদ বিনামূল্যে দিতে হবে। ই-মেইল, ডাক বা কুরিয়ারযোগে এগুলো পাঠাতে হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। জালিয়াতি রোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, তথ্য পাঠানোর বিষয়টি গ্রাহকের মোবাইলে এসএমএস দিয়ে জানাতে হবে। এর বিপরীতে কোনো ধরনের ফি বা চার্জ আদায় করা যাবে না। তবে কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব তথ্য পাঠানো যাবে না। গ্রাহকের মোবাইল নাম্বার ও মেইলিং ঠিকানা বছরে একবার হালনাগাদ করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এসব বিষয়ে আগেই নির্দেশনা দেওয়া হলেও তা যথাযথভাবে পালন করছে না-এমন অভিযোগ আসছে। অনুসন্ধানে বিষয়টির প্রমাণও পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যে কারণে আগের দেওয়া এসব নির্দেশনা আবার নতুন করে দেওয়া হলো।

এতে আরও বলা হয়, গ্রাহক ইচ্ছে করলে লেনদেন বিবরণী ও হিসাবের স্থিতি নিশ্চিতকরণ সনদ বছরে দুইবার ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকেও নিতে পারবেন। জুন ও ডিসেম্বরভিত্তিক এসব বিবরণী পাঠাতে হবে। এক্ষেত্রেও কোনো ফি নেওয়া যাবে না। হিসাব সম্পর্কিত প্রতিটি লেনদেনের তথ্য গ্রাহকের মোবাইলে তাৎক্ষণিকভাবে এসএমএস দিয়ে জানাতে হবে। ব্যাংকের নিজস্ব ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রাহককে তথ্য আদান প্রদান করা যাবে। তবে কোনো ধরনের স্যোশ্যাল মিডিয়া ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যাবে না।

দুইবারের বেশি এসব বিবরণী সংগ্রহ করলে ব্যাংকের নির্ধারিত হারে ফি দিতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026