1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন

৮৭ ঘণ্টা পর সীতাকুণ্ডের আগুন নিভলো

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৮৭ ঘণ্টা পর নিভেছে। বুধবার (৮ জুন) বেলা পৌনে ১২টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিভেছে। এখন আর আগুন নেই, তবে ধোঁয়া আছে একটু একটু। ধোঁয়া বের হওয়া স্থানগুলো থেকে পানি ছিটানো হচ্ছে।

উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল।

সেখানে থাকা ১১টি কেমিক্যাল কনটেইনার নিরাপদে রাখা হয়েছে।

গত শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026