1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে ব্রুনাইয়ের হাইকমিশনারের মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৪২ বার দেখা হয়েছে

দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করতে আসেন ঢাকাস্থ ব্রুনাই দারুস্সালাম হাই কমিশনের মাননীয় হাইকমিশনার হাজী হারিস বিন উসমান। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন অবস্থায় সরকার ও এ দেশের মানুষের আন্তরিকতা, ভালোবাসা স্মরণীয়। কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি ও মুসলিম বিশ্বের সাথে ধর্মীয় সম্পর্ক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। হাইকমিশনার সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এবং দক্ষিণ এশিয়ার জন্য অনুসরণীয় দেশ। তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, ব্রুনাই সরকার বেসরকারিভাবে বাংলাদেশের সাথে বিভিন্ন কাজে সম্পৃক্ত।

 

আগামীতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাথে যৌথ মানবিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের উদ্যোগ নেওয়া যেতে পারে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলীর সাথে সাক্ষাত শেষে সংগঠনের কার্যালয়ে কনফারেন্স হলে এক মতবিনিময় সভা কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্প্রতি চট্টগ্রামের সীতাকুন্ড অগ্নিকান্ডের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বুয়েট প্রো-ভিসি ও ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ডা: মাসুদ হাশমী, কেন্দ্রীয় পরিচালক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, বিশিষ্ট ইসলামি গবেষক মুফতি মাসউদ রিজভী, সংগঠনের আজীবন সদস্য মো: ইকবাল হোসেন, ডা: মাহাবুব হাফিজ, মো: ইকবাল বাহার, ঢাকা মহানগর উত্তর কমিটির সহ-সভাপতি ড. আজাদুল হক, সাধারণ সম্পাদক মোশাররেফ হোসেইন প্রমূখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026