1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

সরকার প্রকৃতি-পরিবেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৭৫ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক মহামারি কভিড-১৯-এর প্রভাব কাটিয়ে উঠে জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ২০৩০’ অর্জনে সরকার প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া সমুদ্র প্রতিবেশ সংরক্ষণ ও দূষণরোধ, সমুদ্রসম্পদ আহরণ এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, সামুদ্রিক ও উপক‚লীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ব্লু ইকোনমি কর্মপরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আজ রোববার ‘বিশ্ব পরিবেশ দিবস, ২০২২’ উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে এসব কথা বলেন। সূত্র: বাসস।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হচ্ছে জেনে প্রধানমন্ত্রী আনন্দিত। দিবসটির এবারের সেøাগান ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রাসঙ্গিক হয়েছে বলেও তিনি মনে করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পরিবেশই প্রাণের ধারক ও বাহক। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। জনসংখ্যা বৃদ্ধি, দ্রæত নগরায়ণ এবং সম্পদের অতি ব্যবহারের ফলে প্রকৃতি ও পরিবেশ আজ অনেকটাই বিপর্যস্ত, হ্রাস পাচ্ছে জীববৈচিত্র্য। মানবসৃষ্ট কারণে পরিবেশ দূষণ মোকাবিলায় দূষণকারীদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে সরকার জনসচেতনতা বৃদ্ধিমূলক কাজ করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে মানবসভ্যতার অস্তিত্ব আজ হুমকিতে। সরকার এরই মধ্যে জাতিসংঘের আওতায় জলবায়ু পরিবর্তন মোকাবিলার অংশ হিসেবে আপডেটেড ন্যাশনালিটি ডিটারমাইন্ড কনট্রিবিউশন (এনডিসি) ও জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জলবায়ু পরিবর্তন থেকে ভবিষ্যৎ প্রজšে§র সুরক্ষার জন্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান প্রস্তুত করা হয়েছে, যা বাংলাদেশের উন্নয়নের গতিপথকে জলবায়ুর বিপদাপন্নতা থেকে জলবায়ু-সহিষ্ণুতা এবং তা থেকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে অগ্রণী ভ‚মিকা রাখবে।’

প্রধানমন্ত্রী আশা করেন, বিশ্ব পরিবেশ দিবস পালনের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়বে। সরকারের পাশাপাশি বৈশ্বিক পরিবেশ সংরক্ষণে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য উদাত্ত আহŸান জানান তিনি।

প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026