1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

সোহেল হাজারী কোন কর্তৃত্ববলে সংসদ সদস্য, জানতে চান হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান ওরফে সোহেল হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

কোন কর্তৃত্ববলে তিনি ওই আসনে সংসদ সদস্য হিসেবে পদে আছেন তা জানতে রুল জারি করা হয়েছে। আইনসচিব, জাতীয় সংসদের স্পিকার, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, টাঙ্গাইল জেলা প্রশাসক ও এসপি, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও ওসি এবং টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান ওরফে সোহেল হাজারীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্যে গরমিল থাকার অভিযোগ এনে কালিহাতী উপজেলার এক বাসিন্দার করা রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন।

 

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মো. বোরহান খান।

আইনজীবী বোরহান খান পরে সাংবাদিকদের বলেন, ‘এই সংসদ সদস্য ১৯৯১-১৯৯২ সেশনে টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের ভিপি ছিলেন। কলেজের নির্বাচন করার যোগ্যতা ছিল স্নাতক পাস। কিন্তু নির্বাচনী হলফনামায় তিনি ১৯৯৬ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেছেন বলে তথ্য দিয়েছেন। তার মানে নির্বাচনী হলফনামায় তিনি মিথ্যা তথ্য বা ভুল তথ্য দিয়েছেন। যে কারণে রিট আবেদনটি করা হয়েছে। রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। ’

রিট আবেদনটি করেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতা মো. মোখলেসুর রহমান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026