1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

টাকা দিচ্ছে না বড় ঋণখেলাপিরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৭৮ বার দেখা হয়েছে

ব্যাংকিং খাতে খেলাপি ঋণের প্রায় অর্ধেক রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয়। কোনোভাবেই কাঙ্ক্ষিত হারে কমছে না এই মন্দঋণ। টাকা দিচ্ছে না বড় ঋণখেলাপিরা। সরকারি চার ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি থেকে আদায় পরিস্থিতি খুবই নাজুক। যদিও অন্য খেলাপি থেকে আদায়ে কিছুটা অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

সংশ্লিষ্টরা বলছেন, বড় ঋণখেলাপির ব্যাপারে আরও কঠোর হতে হবে। তা না হলে এ টাকা আদায় হবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের ৪৩ শতাংশ রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর, যা ৪৪ হাজার ৯৭৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সরকারি চার ব্যাংকে ২০২১ সালে শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায়ের লক্ষ্য ছিল ১ হাজার ৬১০ কোটি টাকা। ব্যাংকগুলো এক বছরে লক্ষ্যমাত্রার মাত্র ৮ শতাংশ আদায় করতে পেরেছে। তবে অন্য খেলাপি থেকে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি আদায় করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২১ সালে শীর্ষ ২০ খেলাপি থেকে সোনালী ব্যাংকের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৫০ কোটি টাকা। এক বছরে লক্ষ্যমাত্রার মাত্র ১৩ কোটি টাকা বা ৪ শতাংশ আদায় করে। তবে একই সময়ে সাধারণ খেলাপি থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৫০ কোটি টাকা। ব্যাংকটি আদায় করতে পেরেছে ৪২১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ। শীর্ষ ২০ খেলাপি থেকে রূপালী ব্যাংকের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২২০ কোটি টাকা। এক বছরে আদায় করেছে লক্ষ্যমাত্রার ২৭ কোটি টাকা বা ১২ শতাংশ। একই সময়ে অন্যন্য খেলাপি থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯০ কোটি টাকা। আদায় করতে পেরেছে ৬৭ কোটি টাকা বা লক্ষ্যমাত্রার ৩৫ শতাংশ। শীর্ষ ২০ খেলাপি থেকে রাষ্ট্রায়ত্ত আরেকটি ব্যাংকের আদায়ের লক্ষ্য ছিল ৮০০ কোটি টাকা। আদায় করতে পেরেছে লক্ষ্যমাত্রার মাত্র ৫৪ কোটি টাকা বা ৭ শতাংশ। একই সময়ে অন্যান্য খেলাপি থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪০০ কোটি টাকা। আদায় করতে পেরেছে ২৩০ কোটি টাকা বা ৫৮ শতাংশ। শীর্ষ ২০ খেলাপি থেকে অপর একটি সরকারি ব্যাংকের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৪০ কোটি টাকা। আদায় হয়েছে মাত্র ৩৯ কোটি টাকা বা ১৬ শতাংশ। একই সময়ে অন্যান্য খেলাপি থেকে আদায়ের লক্ষ্য ছিল ৩৬০ কোটি টাকা। আদায় হয়েছে লক্ষ্যমাত্রার ১৮০ কোটি টাকা বা ৫০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর শেষে সবচেয়ে বেশি খেলাপি ঋণ ছিল জনতা ব্যাংকের। তবে এটা ২০২১ সালের ডিসেম্বর শেষে কিছুটা কমে এসেছে। ২০২০ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির মোট খেলাপি ঋণ ছিল ১৩ হাজার ৭৩৬ কোটি টাকা, যা ২০২১ সালে কমে ১২ হাজার ৩২০ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২০ সালের তুলনায় কমেছে ১০ শতাংশ। এছাড়া ২০২০ সালের ডিসেম্বর শেষে সোনালী ব্যাংকে খেলাপি ঋণের অঙ্ক ছিল ১০ হাজার ৭৬৭ কোটি টাকা, যা ২০২১ সালের ডিসেম্বর শেষে বেড়েছে ১১ শতাংশ। রূপালী ব্যাংকের ২০২০ সালের ডিসেম্বর শেষে মোট খেলাপির অঙ্ক ছিল ৩ হাজার ৯৭২ কোটি টাকা, যা ২০২১ সালের ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকারি অপর একটি ব্যাংকে ২০২০ সালের ডিসেম্বর শেষে মোট খেলাপির অঙ্ক ছিল ৬ হাজার ৪৭২ কোটি টাকা, যা ২০২১ সালের ডিসেম্বর শেষে বেড়ে ৯ হাজার ৯৮৭ কোটি টাকা হয়েছে। এক বছরের ব্যবধানে বেড়েছে ৫৪ শতাংশ। বিগত কয়েক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছে না। এছাড়া কয়েকটি ব্যাংক প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। ব্যাংকের ঋণমান অনুযায়ী নির্ধারিত অঙ্কের টাকা নিরাপত্তা সঞ্চিতি হিসাবে রাখাই হচ্ছে প্রভিশন। তবে শীর্ষ খেলাপির তুলনায় ঋণ অবলোপন থেকে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের আদায় কিছুটা বেড়েছে। ২০২১ সালের রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ঋণ অবলোপন থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬৬৬ কোটি টাকা, লক্ষ্যমাত্রার মাত্র ৩৩৬ কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে ব্যাংকগুলো। ঋণ অবলোপন থেকে সবচেয়ে কম আদায় করেছে রূপালী ব্যাংক। ব্যাংকটি ২০২১ সালে অবলোপন থেকে লক্ষ্যমাত্রার মাত্র ১২ শতাংশ আদায় করেছে। বেশি আদায় করেছে জনতা ব্যাংক-লক্ষ্যমাত্রার ২৫ শতাংশ। এরপর সোনালী ব্যাংক, লক্ষ্যমাত্রার ২৪ শাতাংশ এবং অগ্রণী ব্যাংক আদায় করেছে ১৩ শতাংশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026