1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

আসছে বড় বাজেট, থাকবে নানা চ্যালেঞ্জ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৫৯ বার দেখা হয়েছে

নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে হাহাকারের মধ্যেই দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট আসছে। তাই এবার থাকছে নানা চ্যালেঞ্জ। যার মধ্যে অন্যতম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আগামী অর্থবছরে সম্ভাব্য বাজেটের আকার ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা। নতুন করে আরও ১১ লাখ মানুষকে সামাজিক সুরক্ষায় আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। তবে আয় ব্যয়ের হিসেবে ঘাটতি থাকবে ২ লাখ ৪৪ হাজার ৮৬৪ কোটি টাকা।

জাতীয় বাজেট মানে একটি দেশের এক বছরের হিসাব নিকাশের দলিল। বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা খুব সামান্যই। আগামী অর্থবছর সামনে রেখে রাজধানীর হাতিরঝিলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে প্রশ্ন ছিল, বাজেট বলতে তারা কী বোঝেন? বাজেটে তাদের প্রত্যাশাই বা কী? এমন প্রশ্নে বেশিরভাগের উত্তর, জিনিসপত্রের দাম কম থাকলে সংসারের বাজেটে আয় ব্যয়ে ঘাটতি থাকবে না তাদের।

একজন রিকশা চালক বলেন, রিক্সা চালিয়ে আমি আমার ঘরের বাজেটের যোগান দেই। খাওয়া-দাওয়া, কাপড়-চোপড় কিনে সব সমান সমান। ছোট্ট শিশু কোলে এক নারী বলেন, মাসে ১০ হাজার টাকা বাজেট। সংসারে বেশ টানাটানি। এদিকে একজন তরুণ বলেন, সব শ্রেণিপেশার মানুষ যদি এ থেকে সুবিধা নিতে পারে, তাহলে সবাই উপকৃত হবে।

আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট তথ্য বলছে, আয় ব্যয়ের হিসাবে ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেটে ২ লাখ ৪৪ হাজার ৮৬৪ কোটি টাকা ঘাটতি থেকে যাবে। উন্নয়ন বাজেটে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা ব্যয় হবে। ভর্তুকী ও প্রণোদনাতে সরকার ৭২ হাজার ৭৪৫ কোটি টাকা খরচ করতে চায়। ব্যয় মেটাতে রাজস্ব থেকে সরকারের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা আয়ের। সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধি ধরেই পরিকল্পনা করছে সরকার। বাজার দামের ঊর্ধ্বগতির মধ্যেও মূল্যস্ফীতি ধরে রাখতে চায় সাড়ে ৫ শতাংশের মধ্যে।

এদিকে অর্থনীতি সচল রাখতে ব্যবসাবান্ধব বাজেটের দাবি করেন ব্যবসায়ীরা। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক মো. নিজাম উদ্দিন বলেন, যেহেতু আমি করোনা থেকে মাত্র উঠে আসলাম, এখন পর্যন্ত আমি সেখানেই দাঁড়াতে পারছি না। এরপর যদি আরেকটি বড় ধরনের চাপ আসে, তাহলে সকল বিষয়েই একটি বড় ধরনের প্রভাব পড়বে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মো. খসরু চৌধুরী বলেন, বিশ্বে একধরনের অস্থিরতা বিরাজ করছে এটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে আমাদের ব্যবসা যাতে ধসে না পড়ে, আমাদের ব্যবসা যাতে বন্ধ হয়ে না যায়, সেদিকে মাথায় রেখে বাজেট করলে আমাদের সবার জন্য ভালো হবে।

অপরদিকে করোনার ধাক্কা কাটিয়ে বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েনের মধ্যে সতর্ক নীতির পরামর্শ বিশ্লেষকদের। তাদের মতে, এই মুহূর্তে অপ্রয়োজনীয় কোনো ব্যয় করা যাবে না। সবই করতে হবে জনকল্যাণে। অর্থনীতিবিদ ড. এম আবু ইউসুফ বলেন, সাধারণ মানুষ যেহেতু চাপের মধ্যে আছে, সেহেতু কীভাবে তাদের একটু সহায়তা দেয়ার যায়, সেবিষয়টি মাথায় রাখতে হবে। ‍বিনিয়োগ বাড়াতে হবে। অন্যদিকে ব্যয়টা কীভাবে সাশ্রয়ী করা যায় সেটি ভাবতে হবে।

আসন্ন অর্থবছরেও সরকার বিশাল অংকের একটি বাজেট দিতে যাচ্ছে। এ বাজেটে মানুষের প্রত্যাশা হচ্ছে, জিনিসপত্রের দাম থাকুক নাগালের মধ্যে। এছাড়া ব্যবসায়ীদের প্রত্যাশা, ব্যবসা যেন করা যায় স্বস্তিতে। এদিকে বিশ্লেষকরা বলছেন, এ বাজেট বাস্তবায়ন যেন গুণগত মান সম্পন্ন হয়। অপচয় যেন রোধ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com