1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩২১ বার দেখা হয়েছে

আগামী ৩১ মে’র পরিবর্তে ৫ জুন থেকে হজ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ মে) মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌদি আরব তাদের প্রস্তুতি সম্পন্ন করতে না পারায় হজ ফ্লাইটের পূর্ব নির্ধারিত তারিখ ৩১ মে’র পরিবর্তে ৫ জুন থেকে চালুর অনুরোধ করে বাংলাদেশকে চিঠি দেয় সৌদি কর্তৃপক্ষ।

সোমবার (২৩ মে) বিকেলে বাংলাদেশকে চিঠি পাঠায় সৌদি কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষের অনুরোধে ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার অনুরোধ জানিয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘সৌদি সরকারের রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবারের হজে যেতে হজযাত্রীদের সৌদি আরবের ইমগ্রেশন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগমী ৩১ মে প্রথম হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পাশাপাশি সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয় ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে।কিন্তু সোমবার সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে এসে জানান যে, রুট টু মক্কা ইনিশিয়েটিভের জন্য ৪০ জন জনবলসহ সৌদি টিম ঢাকায় পৌঁছাবে আগামী ২ জুন।’

তাছাড়া প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য এখনো ঢাকায় এসে পৌঁছেনি প্রয়োজনীয় যন্ত্রপাতি।এ সব যন্ত্রপাতি সৌদি টিমের সঙ্গে ঢাকায় আসবে। ওই যন্ত্রপাতি শাহজালাল বিমানবন্দরে ইনস্টল করতে কিছু সময় লাগবে। ফলে আগামী ৫ জুনের আগে ঢাকা থেকে হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করতে সৌদি আরবের পক্ষে সম্ভব হবে না।

এর আগে সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, ফ্লাইট চালু নির্ভর করছে সৌদি আরবের অনুমতির ওপর। নির্ধারিত সময়ে ফ্লাইট চালু করতে প্রস্তুত আমরা। অনুমতি মিললেই চালু হবে হজযাত্রী পরিবহন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026