1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ব্যাংকারদের বিদেশ ভ্রমণ বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

ডলার নিয়ে সৃষ্ট সংকট সামাল দিতে এবার সব ধরনের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ব্যাংকারদের সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংস্থাটি। রোববার কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলী আকবর ফরাজীর স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা জারি হয়। এর আগে গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফর নিষিদ্ধ করা হয়। পরে বাংলাদেশ ব্যাংক তাদের নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ করে। তবে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিদেশ সফরের ক্ষেত্রে কোনো বাধা নেই। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের জারি করা প্রজ্ঞাপনে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা খাতে বৈদেশিক মুদ্রা ছাড় না করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। এ নিষেধাজ্ঞা ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বর্তমান প্রচলিত বিধি অনুযায়ী, সরকারি, স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংকিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সদস্য, বাংলাদেশে নিবন্ধিত ও কর্মরত কোম্পানি, ফার্ম, ইনস্টিটিউট, এনজিও কর্মকর্তাদের পক্ষে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন/অংশগ্রহণ ফি বাবদ ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুবিধা বন্ধ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026