1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

হাইকোর্টে সম্রাটের জামিন বাতিল চেয়ে করা আবেদনের রায় বুধবার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪৩৩ বার দেখা হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আবেদনের রায় দেয়া হবে বুধবার।

আজ মঙ্গলবার (১৭ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে আগামীকাল রায়ের জন্য দিন ধার্য করেন।

সেই সঙ্গে মেডিকেল রিপোর্ট না দেখেই কিভাবে বিচারিক আদালত স্বাস্থ্যের কথা বিবেচনা করে সম্রাটকে জামিন দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার (১১ মে) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন শর্তে জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন মঞ্জুর করেন। শর্তগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না, পার্সপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে। এটা ছিল সম্রাটের বিরুদ্ধে করা চার মামলার মধ্যে সবশেষ মামলার জামিন। এর আগে তিন মামলায় আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। ফলে সব মামলায় জামিন হওয়া তিনি মুক্তি পান।

এরপর গত সোমবার (১৬ মে) বিচারিক (নিম্ন) আদালতে দেয়া জামিনের বিরুদ্ধে রিভিশন চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন দুদক।

এর আগে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026