1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২২ অনলাইন প্ল্যাটফর্মে টাকা লেনদেনে সতর্কবার্তা পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির

আট ধরনের ওষুধের নিবন্ধন বাতিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মানুষ ও পশুচিকিৎসায় ব্যবহৃত আট ধরনের ওষুধের নিবন্ধন বাতিল করেছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর। এসব ওষুধ উৎপাদনে অনুমতি পাওয়া প্রতিষ্ঠানকে ওষুধের নিবন্ধন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রাগ কন্ট্রোল কমিটির ২৫৩তম সভায় এই ওষুধগুলোর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ অবস্থায় এসব ওষুধ যেসব প্রতিষ্ঠানের অনুকূলে নিবন্ধন প্রদান করা হয়েছিল সেসব প্রতিষ্ঠানের উল্লিখিত পদগুলোর নিবন্ধন বাতিল করার জন্য এবার নির্দেশ প্রদান করা হলো।

মানুষের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের পদগুলোর মধ্যে রয়েছে র‌্যাবেপ্রাজল সোডিয়াম ইন্টেরিক কোটেড পেলেটস ৮.৫॥% ডব্লিউ/ডব্লিউ পিএইচ গ্রেড ২৩৫. ২৯৪ মিলিগ্রাম, ব্রমেলেইন ৫০ এমজি + টি ১ মিলি গ্রাম ট্যাবলেট ব্রমেলেইন ইউএসপি ৫০ মিলি গ্রাম + ট্রিপসিন বিপি ১ মিলিগ্রাম, অ্যাস্টাক্সান্থিন আইএনএন ২ মিলিগ্রাম, অ্যাস্টাক্সান্থিন আইএনএন ৪ মিলিগ্রাম।

এ ছাড়া পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধের পদগুলোর মধ্যে রয়েছে সেফট্রিয়াক্সন (সোডিয়াম) (ভেট) ইনজেকশন ও সেফট্রিয়াক্সন ০.২৫ জি ইউএসপি/ভায়াল, লেভোফ্লক্সাসিন হেমিহাইড্রেট ১০.২৫ গ্রাম ইকুইভ্যালেন্ট টু লেভোফ্লক্সাসিন ১০ গ্রাম/১০০ সলিউশন (১০%) ওরাল সলিউশন, মহাবিপন্ন শকুন রক্ষার্থে ক্ষতিকর সব ডোজেস ফরমের ভেটেরিনারি ওষুধ কিটোয়োফেন, প্রাণী চিকিৎসায় কলিস্টিন জাতীয় ওষুধের সব ডোসেজ ফরম।

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও সংশ্লিষ্ট নথি শাখাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026