1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৭৬ বার দেখা হয়েছে

এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও আমানত ও ঋণের সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১১ শতাংশ সুদে ঋণ দিতে পারবে। আমানতের বিপরীতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ দেওয়া যাবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়। যা আগামী জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে ব্যাংকের আমানত ও ঋণে সুদহার ৬ শতাংশ ও ৯ শতাংশ করা হয়।
দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান বিদ্যমান বাজার হারের সঙ্গে সামঞ্জস্য বজায় না রেখে, তুলনামূলক উচ্চ সুদ ও মুনাফার হার আমানত গ্রহণের ফলে অযৌক্তিকভাবে প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সুদ বা মুনাফার হারে গ্রাহকের অনুকূলে ঋণ বা লিজ বা বিনিয়োগ সুবিধা প্রদান করতে হচ্ছে। এতে ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সক্ষমতা হ্রাস পাচ্ছে। এছাড়া খেলাপি ঋণের পরিমাণ ও হার বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে উৎপাদনসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এমন অবস্থায়, আমানত সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সুদ বা মুনাফার হার ৭ শতাংশ এবং ঋণ বা বিনিয়োগের সুদ বা মুনাফার কার্যকরী হার ১১ শতাংশ নির্ধারণ করা হলো।

তবে আগে বেশি সুদে নেওয়া আমানত মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নতুন করে রাখা হলে তখন নতুন সুদ কার্যকর হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026